দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে ছোড়া অন্তত ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৩৭টি ড্রোন দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করেছে।
শনিবারের এই হামলার মাধ্যমে উপসাগরীয় দেশটির ওপর ইরানের মোট ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার সংখ্যা দাঁড়িয়েছে ৩৯৮টিতে। একই সময়ে ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১ হাজার ৮৭২টি ড্রোন নিক্ষেপ করা হয়েছে বলে জানানো হয়।
এই ধারাবাহিক হামলায় এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের সশস্ত্র বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। এছাড়া দেশটির সামরিক বাহিনীর সঙ্গে চুক্তিবদ্ধ এক মরোক্কান নাগরিকও প্রাণ হারিয়েছেন। বিভিন্ন দেশের নাগরিকসহ আরও আটজন নিহত হয়েছেন, যাদের মধ্যে পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, ফিলিস্তিন ও ভারতের নাগরিক রয়েছেন। অন্তত ১৭৮ জন আহত হয়েছেন
প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এবং যেকোনো ধরনের ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা মোকাবিলায় প্রস্তুত রয়েছে।
সুত্র: আল জাজিরা
এমএস/